ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জাপানে সুনামির আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১ জানুয়ারি ২০২৪
জাপানে সুনামির আঘাত
ছবি: সংগৃহীত

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে সুনামি আঘাত হেনেছে।

সোমবার (১ জানুয়ারি) ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানে।

পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া সংস্থা। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশ্ববর্তী জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় বিকেল ৪টা ০৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন শুরু হয়। এর পরে বিকেল ৪টা ১০ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ১৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ২৩ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি, বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প এবং বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: ইকোনমিক টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!