ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের ড্রোন হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২৭ ডিসেম্বর ২০২৩
ইসরায়েলের ড্রোন হামলায় ৬ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। 

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই ড্রোন হামলার পর আহতদের কাছে পৌঁছাতে অ্যাম্বুলেন্সে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয়দের মন্তব্য এবং সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আল জাজিরার এই অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে। ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সামরিক যানবাহনগুলো ফিলিস্তিনি রেড ক্রিসেন্টকে আহতদের কাছাকাছি যেতে বাধা দিচ্ছে।

Advertisement

জীবন-মৃত্যুর মতো গুরুতর ব্যাপারে কালক্ষেপণের পর আইডিএফ অবশেষে আহতদের কাছে যেতে অ্যাম্বুলেন্সকে অনুমতি দেয়। এরপর বেশ কয়েকজন আহতকে নিয়ে যাওয়া নিকটস্থ হাসপাতালে। দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

তুলকারেমে বেসামরিক অনেক ব্যক্তিদের বাড়িতে ঢুকেও অভিযান চালিয়েছে আইডিএফ। এ সময় সেনাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কয়েকটি বাড়ির ছাদে স্নাইপার রাইফেল হাতে সেনাদেরও মোতায়েন করা হয়েছিল। এসবের মধ্যেও প্রতিরোধ গড়ে ইসরায়েলের বিরুদ্ধে বন্দুকযুদ্ধ চালিয়েছেন ফিলিস্তিনিরা।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান হেরজি হালেভি জানিয়েছেন, হামাসের সঙ্গে চলমান সংঘাত এখনই শেষ হচ্ছে না। এই সংঘাত চলবে আরও কয়েক মাস। অন্যদিকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে ২৩০টি কার্গো বিমান এবং ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!