ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫ বন্দিকে গাজার সুড়ঙ্গে মৃত অবস্থায় পেল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ২৫ ডিসেম্বর ২০২৩
৫ বন্দিকে গাজার সুড়ঙ্গে মৃত অবস্থায় পেল ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজায় হামাসের সুড়ঙ্গ থেকে ৫ বন্দিকে মৃত অবস্থায় খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে তিনজন  ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য। নিহত ওই পাঁচজনই ইসরায়েলি হামাসের হাতে আটক ছিল।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, পাঁচজন ইসরায়েলি বন্দিকে আটক রাখা একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই বন্দিরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে। তাদের এই বিবৃতির পরপরই রোববার সন্ধ্যায় গাজার একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করা হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে।  

আল-কাসাম ব্রিগেডসের কয়েকদিন আগে প্রকাশিত একটি ভিডিওতে এই পাঁচ বন্দির মধ্যে তিনজনকে দেখা যায় সেখানে তারা তাদের মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত করা হবে। আমাদের পক্ষে হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব। এই কাজে উল্লেখযোগ্য পরিমাণ সময় লাগতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!