ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তৃতীয়বারের মতো মিশরের ক্ষমতায় সিসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ১৯ ডিসেম্বর ২০২৩
তৃতীয়বারের মতো মিশরের ক্ষমতায় সিসি
আবদেল ফাত্তাহ আল-সিসি - ফাইল ছবি

মিশরের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৮৯.৬ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) ন্যাশনাল ইলেকশন অথোরিটি তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। গত ১০ ও ১২ ডিসেম্বর মিশরে ভোটগ্রহণ হয়।

সাবেক সেনাপ্রধান সিসি প্রায় এক দশক ধরে মিশর শাসন করছেন। এবার তার নির্বাচিত হওয়া নিশ্চিতই ছিল। তার তিন প্রতিদ্বন্দ্বীর কেউ তেমন পরিচিত ছিলেন না। আর সবচেয়ে সম্ভাবনাময় প্রতিদ্বন্দ্বী তার অনেক সমর্থককে গ্রেফতার এবং প্রচারণায় বাধা প্রদানের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

Advertisement

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!