ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিবিয়ায় ৬১ শরণার্থীসহ জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০, ১৭ ডিসেম্বর ২০২৩
লিবিয়ায় ৬১ শরণার্থীসহ জাহাজডুবি
সংগৃহীত ছবি

লিবিয়ায় শরণার্থী বোঝাই একটি ‘মর্মান্তিক’ জাহাজডুবির ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ অন্তত ৬১ জন শরণার্থী ও অভিবাসী প্রত্যাশী পানিতে ডুবে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির লিবিয়া অফিস জীবিতদের বরাত দিয়ে জানায়, নৌকাটিতে প্রায় ৮৬ জন যাত্রী ছিল। আইওএমের লিবিয়া কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা থেকে জাহাজটি ছেড়ে যাওয়ার পর প্রবল ঢেউয়ের আঘাতে ডুবে যায়।

এতে ‘বিপুল সংখ্যক অভিবাসী’ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতালি হয়ে ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্র যাত্রার ঝুঁকি নেয় অভিবাসী প্রত্যাশীরা। এক্ষেত্রে তাদের প্রধান প্রস্থান পয়েন্ট  লিবিয়া এবং তিউনিসিয়া।

Advertisement

আইওএম অফিস জানিয়েছে, সর্বশেষ ঘটনায় নিহতদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক এবং প্রায় ২৫ জনকে উদ্ধার করে লিবিয়ার ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!