ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানির বাভারিয়া রাজ্যে তুষারপাতের কারণে বন্ধ সব স্কুল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ৭ ডিসেম্বর ২০২৩
জার্মানির বাভারিয়া রাজ্যে তুষারপাতের কারণে বন্ধ সব স্কুল
ছবি: সংগৃহীত

শীতের শুরুতেই জার্মানিতে শুরু হয়েছে তীব্র তুষারপাত। হিমশীতল আবহাওয়া গোটা জার্মানিতে জেঁকে বসেছে। তবে দক্ষিণ জার্মানিতে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। তুষার ও বরফময় আবহাওয়া জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। এমন আবহাওয়ায় এরইমধ্যে দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির বাভারিয়া রাজ্যে তুষারপাতের কারণে বন্ধ করা হয়েছে সেখানকার সব স্কুল।

সংবাদমাধ্যম সিএনএনের তথ্যানুযায়ী, দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে তুষারপাত সবচেয়ে বেশি হয়েছে। গত সোমবার সেখানে অনেক ট্রেন ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব স্কুল। মিউনিখ থেকে অন্তত ৩০০ উড্ডয়ন এবং অবতরণ ফ্লাইট অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া ভালো হলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল থেকে আবার বিমান চলাচল শুরু হওয়ার কথা ছিল। তুষারপাতের কারণে দেশজুড়ে সড়ক ও মহাসড়কগুলো পিচ্ছিল হয়ে গেছে। এ কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনা।

এদিকে তুষারের প্রকোপে জার্মানির রেল যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। সপ্তাহান্তে প্রবল তুষারপাত দক্ষিণ জার্মানির বেশির ভাগ অংশে রেল ট্রাফিক অচল হয়ে পড়েছে৷ রেললাইনে গাছ পড়ে রয়েছে। বরফ জমে যাওয়ায় রেললাইনে ট্রেন চলাচল অসম্ভব হয়ে পড়েছে।

Advertisement

সোমবার বাডেনভুটেনবের্গ রাজ্যের হাইলবর্নে একটি বাসের সঙ্গে ধাক্কায় একজন গাড়িচালক নিহত হয়েছেন। এছাড়া এরজেবির্গ শহরে একটি স্কুল বাসের সঙ্গে দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!