ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলন্ত ট্রেনেই বিয়ে সারলেন যুগল, সাক্ষী সহযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ৩ ডিসেম্বর ২০২৩
চলন্ত ট্রেনেই বিয়ে সারলেন যুগল, সাক্ষী সহযাত্রীরা
ছবি: সংগৃহীত

এবার ট্রেনে বিয়ে করে তাক লাগালেন ভারতের এক যুগল। দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনে ব্যস্ত সবাই। যাত্রীতে ঠাসা। তার মাঝেই হলো এই বিয়ের অনুষ্ঠান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানের বাইরে চলন্ত ট্রেনে একটি জুটি বিয়ে করছেন। বিয়ের অনুষ্ঠানে যেভাবে বর-কনে সেজে থাকে, তেমন কিছুই দেখা গেল না তাদের ক্ষেত্রে। 

ভিডিও ফুটেজে আরো দেখা যায়, বর-কনে একজন অন্যজনের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের বেষ্টিত করে ছিলেন যাত্রী ও বর-কনের বন্ধু-স্বজনেরা। তবে বিয়ের অনুষ্ঠান কবে হয়েছে, সেটা জানা যায়নি।

Advertisement

ভিডিও ফুটেজে বিয়ের সময় বর-কনের আবেগ ধরা পড়েছিল। মালাবদলের পর কনে একটু এগিয়ে গিয়ে বরকে জড়িয়ে ধরেছিলেন। এ সময় উপস্থিত যাত্রী ও অতিথিদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্য অনুযায়ী কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন বর।

জানা যায়, ভারতের আসানসোল-জাসিদিহ ট্রেনে অভূতপূর্ব এই বিয়ের আয়োজন হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের এই অনুষ্ঠান দেখে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে নানা মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী মজা করে ভারতীয় রেলের বহুমুখী ব্যবহারের কথা বলেন। আরেক ব্যবহারকারী মজা করে ব্যয় সাশ্রয়ের কথা বলেছেন। তার মন্তব্য, বাজেট নিয়ে টানাপোড়েনের চিন্তা না থাকলে ট্রেনের বদলে তারা এ ধরনের অনুষ্ঠান উড়োজাহাজে করতে পারতেন। তিনি মন্তব্য ঘরে লিখেছেন, বাজেট মনে হয় কম হয়ে থাকবে, নইলে তারা উড়োজাহাজে এই আয়োজন করতে পারতেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!