ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সশস্ত্র হামলায় মিয়ানমারে ৪০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩, ৩০ নভেম্বর ২০২৩
সশস্ত্র হামলায় মিয়ানমারে ৪০ সেনা নিহত
ছবি: সংগৃহীত

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র হামলায় গত চার দিনে জান্তা সরকারের আরো ৩৯ সেনা নিহত হয়েছেন। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর সদস্যদের হামলা আরো ভয়াবহ রূপ নিয়েছে। দেশটি থেকে প্রকাশিত ইরাবতি অনলাইন এ খবর জানিয়েছে।

বুধবার সাগাইন অঞ্চলের তেইজ শহর দখলে নেয়ার চেষ্টা করে বিদ্রোহী জোট পিডিএফএস। এদিন মাগওয়া, তানিনথারিয়া, মন, কাইয়াহ ও চীন প্রদেশে লড়াইয়ের খবর পাওয়া গেছে। তেইজ শহরের একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখল করে নিলে বিমান হামলা চালায় মিয়ানমার জান্তা সরকার। সোমবার তানিনথারিয়া এলাকার পালাউ শহরতলিতে এক সেনাসদস্য নিহত হন।

চীন প্রদেশের বিদ্রোহী সংগঠন চীনল্যান্ড ডিফেন্স ফোর্স জানিয়েছে, প্রদেশটির রাজধানী শহর হাখায় লড়াইয়ে রোব ও সোমবার কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। 

Advertisement

বাহিনীটি বলছে, মিয়ানমারে লড়াইরত বিদ্রোহী সংগঠনগুলোর প্রধান জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের ‘অপারেশন-১০২৭’ সফল করতে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল এখন এ বিদ্রোহী জোটের নিয়ন্ত্রণে।  

পিডিএফএস জোট জানিয়েছে, মন প্রদেশে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে জান্তা সরকার। সেখানে সরকারের বর্ডার গার্ড ফোর্সের আরো ১১ সদস্য নিহত হয়েছেন। একজন বিদ্রোহীও এ লড়াইয়ে নিহত হন। এছাড়া অন্য প্রদেশগুলোতে হতাহতের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!