ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিক উদ্ধারে লাগবে আরো একমাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২৬ নভেম্বর ২০২৩
সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিক উদ্ধারে লাগবে আরো একমাস
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশীর নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আরো একমাস লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ নভেম্বর) ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন বলেন, ‘এই অপারেশনটি অনেক সময় নিতে পারে। আন্তর্জাতিক টানেলিং উপদেষ্টা আর্নল্ড ডিক্স আটকে থাকা শ্রমিকদের খ্রিস্টীয় বড়দিনের মধ্যে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।’

আতা হাসনাইন বলেন, ‘এই অপারেশনটি অনেক সময় নিতে পারে। আন্তর্জাতিক টানেলিং উপদেষ্টা আর্নল্ড ডিক্স আটকে থাকা শ্রমিকদের ‘বড়দিনের মধ্যে’ বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।’

Advertisement

ধসে পড়া টানেলের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ড্রিলিং করার সময় শনিবার মেশিনের ব্লেডগুলো ধ্বংসস্তূপে আটকে যাওয়ায় বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে কর্মকর্তাদের। এ কারণে উদ্ধারকাজ আরও কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

কর্মকর্তারা এখন দুটি বিকল্পের দিকে মনোনিবেশ করছেন। ধ্বংসস্তূপের অবশিষ্ট ১০ বা ১২ মিটার ম্যানুয়াল ড্রিলিং বা ওপর থেকে ৮৬ মিটার নিচে ড্রিলিং।

এর আগে ২২ তারিখ বুধবার রাতের মধ্যেই শ্রমিকদের উদ্ধারের সম্ভাবনার কথা বলেছিলেন কর্মীরা, কিন্তু এখন আবার কাজে ধীরগতি এসেছে।

উত্তরাণ্ডের সিল্কিয়ারা থেকে উত্তরকাশীর দণ্ডালগাঁওয়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য তৈরি করা হচ্ছে এই সুড়ঙ্গ। চারধাম প্রকল্পের আওতায় নির্মাণাধীন এ সুড়ঙ্গের নির্মাণকাজ সম্পন্ন হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব কমবে ২৬ কিলোমিটার।

চার কিলোমিটার দৈর্ঘ্যের এ টানেলের ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ গত ১২ নভেম্বর ভোর ৪টার দিকে ভেঙে পড়ে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় স্থানীয় প্রশাসন। এরপর পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত দেয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!