জানা গেছে, শনিবার করাচির রশিদ মিনহাস রোডে একটি বহুতল শপিং মলে আগুন লাগে। করাচির মেয়র মুর্তজা ওয়াহাব তার এক্স( টুইটার) অ্যাকাউন্টে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
মেয়র জানিয়েছেন, কেএমসি ফায়ার ডিপার্টমেন্ট এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শহরের বিভিন্ন হাসপাতালে আহতদের নেয়া হচ্ছে। অনুসদ্ধান প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
.png)
ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ব্যস্ত এলাকায় আরজে শপিং মলের ভেতরে আটকে পড়া প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আরো লোক এখনো সেখানে রয়েছে এবং তাদের নিরাপদে আনার চেষ্টা করা হচ্ছে। শপিং সেন্টারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভবন থেকে উদ্ধার হওয়া রউফ হামিদ জিও নিউজকে বলেন, এখনো অনেকে আটকা রয়েছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় আমরা নিরাপদ কক্ষের দিকে ছুটে নিজেদের বাঁচিয়েছি। ধোঁয়া এতটাই তীব্র ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী ঘটছে।