ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইথিওপিয়ায় অনাহারে চার হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ২৪ নভেম্বর ২০২৩
ইথিওপিয়ায় অনাহারে চার হাজারের বেশি মৃত্যু
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার যুদ্ধকবলিত দেশ ইথিওপিয়ায় অনাহারে অর্ধশতাধিক মানুষ ও চার হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। দেশটির উত্তর টাইগ্রে ও আমহারা অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, টাইগ্রেতে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধ এক বছর আগে শেষ হয়েছে। যুদ্ধ ও চরম প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানকার লাখ লাখ মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল। এই অঞ্চলের মানুষরা সবকিছু এখনো গুছিয়ে উঠতে পারেননি। পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইথিওপিয়াকে খাদ্য সহায়তা দেওয়া স্থগিত রেখেছে। এতে দেশটিতে মানবিক সংকট আরো চরম হয়েছে।

টাইগ্রের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়ের মতে, ৪৬ জন বাস্তুচ্যুত মানুষ এরইমধ্যে খরার কারণে বাড়ি ছাড়ার পর মারা গেছে।

Advertisement

কার্যালয়ের প্রধান গেব্রেহিওত গেব্রেগজিয়াবার বলেছেন, ইয়েচিলা নামের একটি শহরে তাদের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওয়াগ হেমরার পার্শ্ববর্তী আমহারা এলাকায় খরার কারণে খাদ্যসংকটে কমপক্ষে ছয়জন এবং চার হাজার গবাদি পশু মারা গেছে বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!