আর চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি শুরু না হলে জিম্মি করা ব্যক্তিদের মুক্তি দেবে না বলে স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও।
ইসরায়েল সরকার ও হামাস বুধবার যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। কিন্তু ইসরায়েল সরকারের পক্ষ থেকে চুক্তি কার্যকর না হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
.png)
ইসরায়েলের ওই কর্মকর্তা জানান, শুক্রবারের আগে গাজায় হামলা বন্ধ করবে না ইসরায়েল। এর কিছুক্ষণ আগে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি জানিয়েছিলেন, শুক্রবারের আগে হামাসের হাতে জিম্মি হওয়া কাউকে মুক্তি দেওয়া হবে না।
চুক্তি অনুযায়ী, হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে ১৫০ ফিলিস্তিনি নারী ও কিশোরকে।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে ৫ হাজারেরও বেশি শিশুসহ ১৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।