মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল কুদস।
প্রতিবেদনে জানানো হয়, দশদিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার নাতনি নিহত হন। এবার তার বড় নাতি জামাল মুহাম্মদ হানিয়ার নিহতের সংবাদ পাওয়া গেল। জামাল পেশায় একজন সাংবাদিক ছিলেন। নাতি বা নাতনি কারো মৃত্যুতেই কোন মন্তব্য করেনি ইসমাইল হানিয়া বা তার সংগঠন হামাস।
.png)
বর্তমানে হামাস ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসের হাতে জিম্মি ৫০ ইসরায়েলির মুক্তির বিপরীতে ৪ দিনের এ যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহতের পর কিছু সময়ের জন্য স্বস্তি পাবে বেসামরিক ফিলিস্তিনিরা।