ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি আগ্রাসনে ৫৯ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ২০ নভেম্বর ২০২৩
ইসরায়েলি আগ্রাসনে ৫৯ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৫৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর পাশাপাশি আরো কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন। গাজাভিত্তিক একটি স্বাধীন মানবাধিকার সংগঠন রোববার এ তথ্য দিয়েছে।

ইউরো-মেডেটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম তথ্যটি খবর আকারে তুলে ধরেছে।

বিবৃতি অনুসারে, সাংবাদিক হতাহতের এই সংখ্যা আধুনিক যুদ্ধ ও সংঘাতের ইতিহাসে সর্বোচ্চ। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা গণমাধ্যম থেকে সম্পূর্ণ আড়াল করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে এই বর্বরতার পথ বেছে নিয়েছে তেল আবিব। 

Advertisement

ইসরায়েল দাবি করেছে, ৭ অক্টোবর হামাসের অভিযানের কথা গাজার কিছু সাংবাদিক জানতেন বলে ইসরায়েল দাবি করেছে। এরপর মানবাধিকার সংগঠনটি এসব কথা বললো। 

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের মতে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় সাংবাদিকদের জন্য কোনো নিরাপদ আশ্রয় রাখেনি। ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিকদে র লক্ষ্যবস্তু করা হয়েছে এমনকি যখন তারা মাঠে প্রেস জ্যাকেট পরে ছিল অথবা হাসপাতালের পাশে মিডিয়া কভারেজের জন্য তৈরি করা প্রেস তাঁবুতে অবস্থান করেছেন সেখানে হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের পৈতৃক ভিটাতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!