ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭, ২০ নভেম্বর ২০২৩
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৩
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গাড়িতে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। রোববার বেলুচিস্তানের কেচ জেলার হোশাব শহরে এই ঘটনা ঘটে।

কেচের জেলা প্রশাসক হুসাইন জান বালুচ বলেন, ঘটনাটি শহরের হোশাব তাহসিল এলাকায় ঘটেছে। বিস্ফোরণের সময় গাড়িতে ৩ জন যাত্রী ছিল। স্থানীয় প্যারামিলিটারিরা তাদের মরদেহ উদ্ধার করে তুরবাত হাসপাতালে নিয়ে যায়।

বালুচ বলেন, বিস্ফোরণটি মাটিতে পুতে রাখা মাইন থেকে হতে পারে অথবা রাস্তার ধারে থাকা কোনো অত্যাধুনিক বোমা বিস্ফোরণেও হতে পারে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

পাকিস্তানের এই এলাকার আশেপাশে প্রায়শই বিভিন্ন দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গত ১৪ অক্টোবর তুরবাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৬ শ্রমিক নিহত হয়। একই মাসের শুরুতে দেশটির একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে তাকে হত্যা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!