এ ঘটনার পর ওই ব্যক্তি হতাশ হয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তিনি বলেন, সকল নিয়ম-কানুন অনুসরণ করে যুক্তরাজ্যের অ্যাপল স্টোর থেকে আইফোন ১৫ প্রো ম্যাক্স অর্ডার করি। কিন্তু যখন পণ্য হাতে পাই, তখন বিপত্তি দেখা দেয়। বক্সটি খুলতেই দেখি একটি ভুয়া আইফোন পাঠানো হয়েছে। মূলত ফোনটি দেখতে ছিল আইফোনের মতো কিন্তু আদতে সেটি একটি অ্যান্ড্রয়েড ফোন।
ম্যাসেবলের প্রতিবেদনে বলা হয়েছে, এরপরই ওই ব্যক্তি অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপল তার অভিযোগে কোনো মতামত জানায়নি। পরে জানা গেছে ওই ব্যক্তি একটি স্ক্যামের ফাঁদে পড়েছেন।
.png)
অনলাইন জগতে অনেকেই স্ক্যাম সম্পর্কে বুঝতে পারেন না। অনলাইন জগতে প্রতারকরা কোনো সাইটের হুবহু কপি করে গ্রাহকদের ঠকিয়ে থাকে। এ ক্ষেত্রে অনলাইন থেকে অর্ডার করার সময় খেয়াল রাখতে হবে যে, সাইট থেকে অর্ডার করছেন তা প্রকৃত সাইট কিনা। স্ক্যাম সাইটগুলোর ডিজাইন হুবহু আসল সাইটের মতো হয়ে থাকে। এ ক্ষেত্রে শুধু নামের অক্ষরের মধ্যে গড়মিল থাকে।
সূত্র: এনডিটিভি