জেলিমের প্রতিষ্ঠাতা স্যাম মেয়াল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নৌযানটি হবে চালকবিহীন। এটি স্বয়ংক্রিয়ভাবে কোনো ডুবন্ত মানুষকে রক্ষা করতে পারবে। এখন উপকূলীয় এলাকায় প্রাণ রক্ষার্থে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়, সেগুলো অন্তত পাঁচ দশকের পুরনো। আমাদের লক্ষ্য হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নিখুঁত প্রযুক্তি উদ্ভাবন করা।
মাত্র ২২ বছর বয়সে ২০১৭ সালে জেলিম প্রতিষ্ঠা করেন মেয়াল। নাবিক হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। মেয়াল আশা করেন, তার কোম্পানির উদ্ভাবিত নৌযানটির মাধ্যমে দ্রুততম সময়ে ডুবন্ত মানুষদের উদ্ধার করা সম্ভব হবে। নৌযানটি উদ্ধারকর্মীদের জন্যও হবে নিরাপদ।
.png)
স্যাম মেয়া বলেন, চালকবিহীন এ নৌযানটি ব্যবহার করলে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকর্মীদের পানিতে নামতে হবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার দেখা যাচ্ছে। স্বয়ংক্রিয় গাড়ি এখনো বাজারে আসেনি। তবে স্বয়ংক্রিয় নৌকার ব্যবহার বেড়েছে।
সম্প্রতি নেদারল্যান্ডস স্বয়ংক্রিয় রোবট নৌকার ব্যবহার শুরু করেছে। এসব নৌকা যাত্রী আনা–নেয়ার পাশাপাশি খালের আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট বলেছে, এ ধরনের নৌকা একত্র করে ভাসমান সেতুও তৈরি করা সম্ভব।