ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ১৫ নভেম্বর ২০২৩
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ১০৯ কিলোমিটার (৬৭.৭৩ মাইল) গভীরতায় ছিল বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর মাত্র একদিন আগেই ৪.৯ মাত্রার ভূমিকম্প দক্ষিণ সুদান এবং উগান্ডার সীমান্তের আশেপাশের অঞ্চলে আঘাত হানে।

Advertisement

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছিল, ভূমিকম্পের গভীরতা ছিল ৮ কিমি (৪.৯৭ মাইল)।

এদিকে ভারত মহাসাগরের তলদেশেও ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ শ্রীলংকা ও ভারত।

পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টা ১১ মিনিটে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে ভূমিকম্পটি।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। লাদাখের কার্গিলেও  ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৪। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা থেকে এক হাজার ২৯৫ কিলোমিটার দূরে ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

সূত্র: আল-অ্যারাবিয়া

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!