ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাইডেনের ইশারায় গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০, ৫ নভেম্বর ২০২৩
বাইডেনের ইশারায় গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল: হামাস
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সরকার দায়ী।

শনিবার সংগঠনটি এক বিবৃতিতে আরো বলেছে, দখলদার ইহুদিবাদীরা আমেরিকার সরাসরি সমর্থন ও সহযোগিতায় নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। আজকের সর্বশেষ গণহত্যার কথাও ঐ বিবৃতিতে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাজার 'আল-ফাখুরা' স্কুলে আজ হামলা চালানো হয়েছে। সেখানে বহু নারী ও শিশু আশ্রয় নিয়েছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটিয়েছে। এর ফলে ২১১ জন ফিলিস্তিনি নিহত হয়।

Advertisement

এদিকে, ইসরায়েলি বাহিনী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতেও হামলা চালিয়েছে। তার বাড়িটি গাজার আশ-শাতি শরণার্থী শিবিরে অবস্থিত।

ইসমাইল হানিয়া বলেছেন, তাদের এ ধরণের হামলা ও গণহত্যা থেকে এটাই প্রমাণিত হচ্ছে তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়েছে। আমেরিকার সবুজ সংকেতেই এসব হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!