পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মিয়ানওয়ালি ট্রেনিং এয়ারবাসে হামলা চালাতে গিয়ে ‘সন্ত্রাসীরা’ ব্যর্থ হয়েছে। সেনাদের দ্রুত পদক্ষেপের কারণে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। নয় সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলার সময় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানী বাউজারের কিছু ক্ষতি হয়েছে।
.png)
এলাকাটিতে বর্তমানে সেনাবাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত হওয়ার একদিনের মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিতে এ হামলা চালানো হলো।