ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ২৭ অক্টোবর ২০২৩
মেক্সিকোতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ২৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোর আকাপুলকোতে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিসে’র তাণ্ডবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে অনেক বাড়ি-ঘর ও গাছপালা।

শুক্রবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মেক্সিকোতে এযাবতকালে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ওটিস অন্যতম। আঘাত হানার সময় এটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এতে সেখানের বাড়িঘর ও হোটেলের ছাদ উড়ে গেছে, উপড়ে গেছে অসংখ্যা গাছ এবং ওই অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নয় লাখ লোকের শহর আকাপুলকোর রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাসাপাতালগুলো থেকে নিরাপদ যায়গায় সরিয়ে নেয়া হয়েছে রোগীদের।

বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, আকাপুলকো যা হয়েছে তা সত্যিই বিপর্যয়কর।

Advertisement

দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মেক্সিকোর সেনাবাহিনী, বিমান বাহিনী ও জাতীয় রক্ষীদের প্রায় আট হাজার ৪০০ সদস্য ধ্বংসযজ্ঞ পরিষ্কারের চেষ্টা করছে। দ্বিতীয় দিনের জন্য সেখানে শিক্ষার্থীদের জন্য ক্লাস বাতিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!