ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরাইল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে, হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ২৬ অক্টোবর ২০২৩
ইসরাইল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে, হুঁশিয়ারি পুতিনের
সংগৃহীত ছবি

ইসরাইল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  বুধবার ক্রেমলিনে রাশিয়ার ধর্মীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দের। খবর এএফপির।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, অন্য মানুষের অপরাধের জন্য গাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধদের শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে— এ রক্তপাত ও সংঘর্ষ থামানো। এটি না করতে পারলে এ সংঘর্ষ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

পশ্চিমাদের সমালোচনা করে বৈঠকে পুতিন দাবি করেন, কিছু শক্তি আরো উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। তারা যতটা সম্ভব অন্যান্য দেশ ও জনগণকে এ সংঘাতের দিকে আকৃষ্ট করতে চাইছে।

Advertisement

তিনি বলেন, শুধু মধ্যপ্রাচ্যে নয়, এর সীমানার বাইরেও বিশৃঙ্খলা ও পারস্পরিক ঘৃণার প্রকৃত ঢেউ শুরু করবে। অন্যান্য জিনিসের পাশাপাশি, তারা জাতীয় ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করা চেষ্টা করছে। এর ফলে লাখ লাখ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে।

এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলায় যেসব ইসরাইলি নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।  

তিনি বলেন, মস্কো ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কাজ করা অব্যাহত রেখেছে। দীর্ঘমেয়াদি শান্তির জন্য এটি একমাত্র উপায়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!