ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ২৫ অক্টোবর ২০২৩
গাজায় ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েল ‘নতুন প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন গাজা শহরের আল-শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। বুধবার সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন, বর্তমান যুদ্ধে যে ধরনের ক্ষত ও জখম হয়েছে তা তিনি আগে কখনো দেখেননি।

আল জাজিরার সাথে একটি সাক্ষাত্কারে আবু সালমিয়া বলেন, ইসরায়েলের ‘নতুন প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের কারণেই গাজার জনগণ এত ক্ষত ও জখম হয়েছে।

Advertisement

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫ হাজার ৮০০ ছাড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!