ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে দেড় শতাধিক গাড়ির সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১, ২৪ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রে দেড় শতাধিক গাড়ির সংঘর্ষ, নিহত ৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘন কুয়াশার কারণে দেড় শতাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। স্থানীয় সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

লুইজিয়ানা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জলাভূমিতে আগুন লাগার ফলে সৃষ্ট ধোঁয়া ও ঘন কুয়াশার মিশ্রণে একধরনের সুপারফগের সৃষ্টি হয়, যা চালকদের দৃষ্টিপথ মারাত্মকভাবে সীমাবদ্ধ করে দিয়েছিল। ফলে সামনে দেখতে না পেয়ে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ১৫৮টি গাড়ির সংঘর্ষ হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের ভিডিওগুলো থেকে দেখা গেছে, ম্যানচাক নামক একটি এলাকার ব্যস্ত মহাসড়কের ওপর গাড়িগুলো ভাঙারির মতো পড়ে আছে। কিছু গাড়ি অপর গাড়ির নিচে চাপা পড়ে আছে এবং কিছু গাড়ি আগুনে পুড়ে গেছে। আবার অনেক গাড়ি দুর্ঘটনাস্থলে আটকে পড়েছে। সেগুলোতে আটকে পড়া ব্যক্তিরা সাহায্যের জন্য অপেক্ষা করছেন।

Advertisement

লুইজিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস আহতের সেবায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের জন্য প্রার্থনারও আহ্বান জানান।

 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!