কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে জানায়, ট্রাকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে জ্বালানি বা খাদ্যসামগ্রী বহন করা হচ্ছে না।
.png)
এদিকে ত্রাণ কর্মীরা বলেন, গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় আরো বেশি ত্রাণসামগ্রী প্রয়োজন।
এর আগে, শনিবার একই সীমান্ত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণবাহী ২০টি ট্রাক পৌঁছায়। ঐ ট্রাকে খাদ্য, পানি ও ওষুধ ছিল।