ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় আটকে আছেন যুক্তরাষ্ট্রের ৬০০ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ২১ অক্টোবর ২০২৩
গাজায় আটকে আছেন যুক্তরাষ্ট্রের ৬০০ নাগরিক
ছবি: সংগৃহীত

ইসরায়েল-হামাস সংঘাতের ১৪তম দিনে এসেও অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৬০০ যুক্তরাষ্ট্রের নাগরিক আটকে আছেন। শনিবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা আল জাজিরাকে বলেন, আমরা নরকের মধ্যে আছি। আমরা গাজা ছাড়ার অপেক্ষায় দিন গুণছি। এরইমধ্যে বেশ কয়েকজন নাগরিককে যুক্তরাষ্ট্র সরিয়ে নিলেও এখনো ৫০০ থেকে ৬০০ জনের মতো নাগরিক গাজায় আটকে আছেন।

গাজা ছাড়ার অপেক্ষায় থাকা ইউসিফ আবু শাবান (১৯) ইতিমধ্যেই তার বোনকে হারিয়েছেন। সংঘাতের ১৪ তম দিনেও তাকে এবং তার পরিবারকে নিরাপদে গাজা থেকে সরানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। এর দায়ভার সম্পূর্ণ দূতাবাসের বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এর জন্য দূতাবাসের অবহেলা দায়ী এবং আমি এর আন্তর্জাতিক তদন্তের দাবি জানাই।

Advertisement

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, দক্ষিণ সীমান্তের মিশর সংলগ্ন রাফাহ ক্রসিং খুলে গেলেই  নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার অনুমতি পাওয়া যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!