শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের বোমাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ।
.png)
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।
এ ছাড়া গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।
এ হামলায় সাংবাদিকসহ আরো ২০ জনেরও বেশি গ্রেফতার হয়েছেন।