ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ২৭ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ১৯ অক্টোবর ২০২৩
গাজায় ২৭ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে রাশিয়া
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ২৭ টন মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক সহায়তার মধ্যে বেশিরভাগই খাদ্য সামগ্রী। এরই মধ্যে এসব সহায়তা বহনকারী রুশ প্লেনটি মিশরের আল আরিশ বিমানবন্দরে উদ্দেশে উড়াল দিয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি গাজার সাথে তার দেশের বন্ধ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করতে এবং মানবিক সহায়তা সরবরাহকারী ২০টি ট্রাককে ঢোকার অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ নিল রাশিয়া।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, শুক্রবার থেকে গাজায় এই সহায়তা সামগ্রী পৌঁছাতে শুরু করবে। 

বুধবার ইসরায়েল গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে থেকেই তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে মানবিক সহায়তার জন্য রাফাহ ক্রসিং খুলে দেওয়ার ব্যাপারে কথা বলেন। এরপর তাকে জানানো হয়, ইসরায়েল ২০টি ট্রাক ঢুকতে দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। তবে শুক্রবারের আগে সেই ট্রাকগুলো ঢুকতে পারবে না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!