ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলকে সতর্ক করলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫২, ১৭ অক্টোবর ২০২৩
ইসরায়েলকে সতর্ক করলো জাতিসংঘ
ছবি: সংগৃহীত

সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ। এছাড়া বিভিন্ন সাহায্য সংস্থাগুলোকে অবরুদ্ধ গাজায় প্রবেশাধিকার দেওয়ার জন্য দখলদার এই দেশটিকে আহ্বানও জানিয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ইসরায়েলি সেনারা চাচ্ছে, উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিরা যাতে চলে যায়, বেসামরিক লোকদের জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে। স্থানান্তরের এই ঘটনায় জাতিসংঘ উদ্বিগ্ন।

যদি এমনটি হয়, কোনো দেশ সংঘাতের সময় যুদ্ধাপরাধ করেছে, তবে এই অপরাধ সংক্রান্ত মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) করা যায়। এই ক্ষেত্রে ফিলিস্তিন সদস্য, তবে ইসরায়েল নয়।

Advertisement

বিবৃতিতে শাদাসানি যোগ করেন, পালানোর সময় বেসামরিকদের ওপর হামলা অবশ্যই স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত। তিনি একইসঙ্গে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করে দেওয়ার অনুরোধ জানান। ইসরায়েলের সর্বশেষ প্রতিবেদনে ১৯৯ জন জিম্মির কথা বলা হচ্ছে।

ইসরায়েলের সতর্কবার্তা জারির পর উপত্যকাটির উত্তরাঞ্চল থেকে ৬ লাখ লোক দক্ষিণের দিকে পালিয়ে গেছেন। দক্ষিণে খান ইউনিসে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে, সেখানে একটি বাড়িতে ৯০ জনেরও বেশি লোক বাস করছে। সেখানে লোকজন সড়কে ঘুমাচ্ছে, পানের পানি সেখানে সীমিত। খাবারের জন্য লোকজন লাইন ধরে আছে।

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন। সেখানে তিনি গাজায় স্থল অভিযান সম্পর্কে জানতে যাচ্ছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!