ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজা সীমান্তের কাছে শত শত ট্যাংক জড়ো করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৮, ১৫ অক্টোবর ২০২৩
গাজা সীমান্তের কাছে শত শত ট্যাংক জড়ো করেছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত বিমান হামলার মধ্যেই সীমান্ত প্রাচীরের কাছে শত শত ট্যাংক জড়ো করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।

শনিবার (১৪ অক্টোবর) ট্যাংকগুলো গাজার কাছে নিয়ে আসা শুরু হয়। এরমাধ্যমে আশঙ্কা করা হচ্ছে— যে কোনো সময় ইসরায়েলের স্থল অভিযান শুরু হতে পারে।

গত ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপত্যকার কাছে ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা।

Advertisement

তবে সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনো স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বর্তমানে গাজার আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন। ফলে ইসরায়েলি বাহিনী এখনো গাজায় প্রবেশ করছে না। কারণ যদি তারা গাজায় ঢোকে তাহলে যুদ্ধবিমানের পাইলট ও ড্রোন তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাবে।

এছাড়া গাজায় হামাসের বিস্তৃত সুড়ঙ্গ নিয়েও কিছুটা চিন্তিত ইসরায়েল। ইসরায়েলি বাহিনী যখন গাজায় প্রবেশ করবে তখন এসব সুড়ঙ্গের ভেতর থেকে তাদের উপর অতর্কিত হামলা চালানো হতে পারে।

এছাড়া ইসরায়েলের ভয়, হামাস যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে।

সম্ভাব্য স্থল হামলার আগে গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের এমন নির্দেশনার পর হাজার হাজার মানুষ দক্ষিণাঞ্চলে চলে গেছে। কিন্তু দলবেধে যে লাখ লাখ মানুষ সরে গেছেন এমন কোনো চিত্র দেখা যায়নি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!