ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজার বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়ে যা বললো সৌদি আরব ও কাতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৩, ১৪ অক্টোবর ২০২৩
গাজার বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়ে যা বললো সৌদি আরব ও কাতার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের সরে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব ও কাতার।

শুক্রবার (১৩ অক্টোবর) গাজার বাসিন্দাদের সরে যেতে ২৪ ঘণ্টা সময় দেয় ইসরায়েল।

কাতারের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় অবরোধ প্রত্যাহার ও ফিলিস্তিনি নাগরিকদের আন্তর্জাতিক ও মানবাধিকার আইন অনুযায়ী পূর্ণ নিরাপত্তা’ প্রদানের আহ্বান জানানো হচ্ছে।

Advertisement

একই ধরণের বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স পোস্টে দেওয়া বিবৃতিতে সৌদি আরব ইসরায়েলের এমন নির্দেশনাকে প্রত্যাখ্যান করেছে।

মধ্যপ্রাচ্যের এই দুই দেশ গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ ও চিকিৎসা সেবা সরবরাহের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।

এদিকে গাজার বাসিন্দাদের সরে যেতে ইসরায়েল যে নির্দেশনা দিয়েছে তা প্রত্যাখ্যানের  আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গাজায় স্থল অভিযান চালানোর লক্ষ্যে প্রায় ১২ লাখ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েল। গত শনিবার গাজায় ভয়াবহ রকেট হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল।  

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!