ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের তাণ্ডব, ১৮০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৯, ১৩ অক্টোবর ২০২৩
গাজায় ইসরায়েলের তাণ্ডব, ১৮০০ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বিমানবাহিনীর নির্বিচার বোমা হামলায় প্রায় ১ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ১ হাজার ৭৯৯ জনে পৌঁছেছে। অপরদিকে আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।

গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজাকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। যা গত ৭ দিন ধরে বিরামহীনভাবে চলছে।

Advertisement

এরমধ্যে শুক্রবার ইসরায়েল, গাজার উত্তর দিকের ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যেতে বলেছে। আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিসহ উত্তর দিকে অবস্থিত সেসব অঞ্চলে স্থল হামলা চালাবে ইসরায়েলি সেনারা। 

হামাসকে নির্মূল করার অজুহাতে ইতিমধ্যে গাজার কাছে ৩ লাখেরও বেশি সেনাকে জড়ো করেছে ইসরায়েল। এছাড়া সঙ্গে করে নিয়ে এসেছে ট্যাংক, বুলডোজারসহ অন্যান্য ভারী অস্ত্র।

আন্তর্জাতিক সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়েছে, যদি গাজায় ইসরায়েল স্থল অভিযান চালায় তাহলে সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়া ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে লেবাননের হিজবুল্লাহসহ অন্যান্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো এতে জড়িত হতে পারে।

ইসরায়েলের স্থল হামলার শঙ্কার মধ্যে আঞ্চলিক শক্তি ইরান হুমকি দিয়েছে, যদি ইসরায়েল— ফিলিস্তিনিদের উপর যুদ্ধাপরাধ সংঘটিত অব্যাহত রাখে তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে গত শনিবার ইসরায়েলে হামাসের চালানো আকস্মিক হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!