আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরায়েল। গাজায় সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এমন অবস্থায় সেখানে থাকা কয়েক মিলিয়ন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে হতে পারে। কিন্তু ফিলিস্তিনিদের এভাবে গাজা ছাড়তে চাপ প্রয়োগের সমালোচনা করেছেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, বিষয়টি মূল্যায়ন করা কঠিন। এটি সেই ভূমি যেখানে ফিলিস্তিনিরা বাস করে। ঐতিহাসিকভাবে গাজা তাদের ভূমি।
.png)
তিনি বলেন, যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়, গাজা তার অংশ। আমার মতে, ইসরায়েলের এমন পদক্ষেপ শান্তি অর্জন করতে পারবে না।
সূত্র: মিডল ইস্ট মনিটর