ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই শিশুসহ ইসরায়েলি নারীকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ১২ অক্টোবর ২০২৩
দুই শিশুসহ ইসরায়েলি নারীকে মুক্তি দিল হামাস
ছবি: সংগৃহীত

ইসরায়েলের একজন নারী জিম্মি ও দুই শিশুকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায়- একজন জিম্মি নারী ও দুই শিশুকে মুক্ত করে দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় বুধবার রাতে আল-জাজিরায় প্রচারিত ভিডিওটি দূর থেকে তোলা হয়েছে। যেখানে অজ্ঞাত ওই নারী ও শিশুদের পেছন থেকে দেখা গেছে। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। হামাসের যোদ্ধারা ইসরায়েল ও গাজার সীমান্তের একটি খোলা জায়গায় তাদের রেখে চলে যায়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংঘর্ষের সময় আটক হওয়ার পর এক ইসরায়েলি বসতি স্থাপনকারী ও তার দুই সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা হোদা আবদেল হামিদ বলেন, ছবিগুলো এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটি শুধু আল-জাজিরায় প্রচারিত হয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রবেশের পর অনেক নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে গেছেন হামাস যোদ্ধারা। ধারণা করা হয়, হামলার সময় হামাস আনুমানিক ১৫০ জনকে আটক করে।

হামাসের হামলার জবাবে শনিবার থেকেই গাজায় প্রতিশোধমূলক বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরায়েল। গত পাঁচ দিনে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় নিহত হয়েছে ২৪০০ এর বেশি মানুষ। ইসরায়েলের অবরোধের মুখে থাকা ফিলিস্তিনি অঞ্চলটি থেকে সাড়ে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!