ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে হামাসের হামলায় নিহত ১ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ১০ অক্টোবর ২০২৩
ইসরায়েলে হামাসের হামলায় নিহত ১ হাজার ছাড়ালো
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হামাসের হামলায় ১ হাজার ৮ জন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৪১৮ জন। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ৪ হাজার ৯৬৯টি রকেট। নারী ও শিশুদের জিম্মি করা হয়েছে।

Advertisement

ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অবশ্য নিহতের প্রকৃত সংখ্যা জানানো হয়নি।

গত শনিবার (৭ অক্টোবর) সকালে আকস্মিকভাবে ইসরায়েলে প্রবেশ করা শুরু করেন হামাসের যোদ্ধারা। এরপর তারা ইসরায়েলি সেনাবাহিনীর চেকপোস্ট ও বেসামরিক মানুষদের বাড়িতে যান।

এছাড়া হামাসের যোদ্ধারা একটি গানের অনুষ্ঠানেও হামলা চালান। সেই অনুষ্ঠানস্থল থেকে একইসঙ্গে ২৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গাজার সীমান্তবর্তী বিভিন্ন এলাকাতেও হামাসের যোদ্ধারা হামলা চালিয়েছেন।

১৯৪৫ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে বিতর্কিত ভাবে সৃষ্টি হয় ইসরায়েলের। এরপর থেকে ফিলিস্তিনের বহু অঞ্চল দখল করেছে তারা। এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চালিয়ে গেছে তারা। কিন্তু এত অপকর্ম করার পর ৭৫ বছর পার হয়ে গেলেও— কখনো এত বড় হামলার মুখোমুখি হতে হয়নি ইসরায়েলকে।

হামাসের এ হামলা শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। তাদের এ হামলায়ও সাধারণ ফিলিস্তিনিরা হতাহত হচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বড় একটি অংশ নারী-শিশু ও বেসামরিক জনগণ।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!