ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৯, ৮ অক্টোবর ২০২৩
ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২
ছবি: সংগৃহীত

ভারতে একটি আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে  এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

দেশটির পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পর সেখান থেকে বেশ কয়েক জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের মধ্যে পাঁচজন তামিলনাড়ুর ধর্মপুরি জেলার বাসিন্দা। 

কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে আত্তিবেলে দোকানের সামনে ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে পটকা এবং অন্যান্য অত্যন্ত দাহ্য পদার্থের সাহায্যে আগুন দ্রুত দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে।

Advertisement

ভিডিওতে দেখা গেছে, অগিনকাণ্ডের শিকার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এর সামনে দুটি পোড়া গাড়ি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!