দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহতদের মধ্যে পাইলট এবং তিনজন শিশু রয়েছে।
শুক্রবার ক্যানবেরা থেকে দ্য সিরাস এসআর২২ বিমানটি উড্ডয়ন করে। এরপর দেশটির স্থানীয় সময় ৩টার দিকে সিডনি থেকে ২৯০ কিলোমিটার দূরে কুয়েনবিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ বিমানটিতে থাকা আরো তিনজন আরোহী নিহত হয়। আরোহীরা সবাই শিশু।
.png)
জরুরি সেবার প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুনে ধরে যায়। দমকলকর্মীরা আগুন নিভিয়েছে। বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।