ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে কারণে শান্তিতে নোবেল পেলেন কারাবন্দি নার্গিস মোহাম্মাদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ৬ অক্টোবর ২০২৩
যে কারণে শান্তিতে নোবেল পেলেন কারাবন্দি নার্গিস মোহাম্মাদি
নার্গিস মোহাম্মদি - ফাইল ছবি

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি অধিকার কর্মী নার্গিস মোহাম্মাদি। দেশটির নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

Advertisement

সংবাদমাধ্যমটি বলছে, নার্গিস মোহাম্মদি একজন ইরানী অধিকার কর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থাটি ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠা করেছিলেন।

২০১১ সাল থেকে মোহাম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!