ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের ৪ প্রদেশের বাসিন্দারা মস্কোর সঙ্গেই থাকতে চান : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ইউক্রেনের ৪ প্রদেশের বাসিন্দারা মস্কোর সঙ্গেই থাকতে চান : পুতিন
ছবি: সংগৃহীত

ইউক্রেনের চার প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জয়া ও খেরসনের বাসিন্দারা মস্কোর সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযানের ৬ মাসের মধ্যে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া, খেরস এই চার প্রদেশের দখল নিতে সক্ষম হয় রুশ বাহিনী। পরে ওই বছর ২৯ সেপ্টেম্বর সাংবিধানিকভাবে ওই চারটি প্রদেশকে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে রাশিয়া। শুক্রবার তার বর্ষপূর্তি উপলক্ষে পুতিনের ভিডিওবার্তাটি প্রকাশ করেছে রাশিয়ার সরকার।

দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসনে সম্প্রতি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ইউক্রেনপন্থী ও মস্কোপন্থী উভয় মতের সমর্থক প্রার্থী দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছেন মস্কোপন্থী প্রার্থীরা।

Advertisement

শুক্রবারের ভিডিওবার্তায় সাম্প্রতিক সেই নির্বচানের ফলাফলকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, মাত্র এক বছর আগে এই দিনে ঐতিহাসিক গণভোটের মাধ্যমে রুশ ভূখণ্ডে যুক্ত হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের বাসিন্দারা আরও একবার সেইসব প্রার্থীদের ভোট দিয়েছেন যারা নিজেদের শ্রম ও যোগ্যতার মাধ্যমে এই চার প্রদেশের জনগণের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!