ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাগোর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৩
নাগোর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০
ছবি: সংগৃহীত

আজারবাইজানের নাগোরনো-কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০০ জন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কারাবাখে ওই বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজান সামরিক আক্রমণ চালিয়ে বিচ্ছিন্ন নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর অঞ্চলটি ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন শত শত জাতিগত আর্মেনিয়ান। ‘জাতিগত হামলার শঙ্কায়’ আজারবাইজানের নিয়ন্ত্রণে থাকতে অনিচ্ছুক এসব আর্মেনিয়ান চলে যাচ্ছেন আর্মেনিয়ায়। আর এর মধ্যেই বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটল।

Advertisement

স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্টের কাছে জ্বালানি স্টোরেজ ডিপোতে বিস্ফোরণে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বিস্ফোরণে আহত আরও ২৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা এখনো গুরুতর।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!