ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোমালিয়ায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সোমালিয়ায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ১৩
সংগৃহীত ছবি

সোমালিয়ায় পুলিশের চেকপয়েন্টে বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে এক জঙ্গি। এ হামলায় ১৩ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৪৫ জন। 

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

রোববার হিরান প্রদেশের বেলেডওয়েন শহরে এ হামলার ঘটনা ঘটে। 

Advertisement

শহরের মেয়র আবদুলাহি আহমেদ মালিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ঐ চেকপয়েন্টের আশপাশের বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। নিহত এবং আহতদের মধ্যে বেশির ভাগই সেই সব ভেঙে পড়া বাড়ির বাসিন্দা। বুলডোজ়ারের মাধ্যমে কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী। কিন্তু ধ্বংসস্তূপে এখনো কারো কারো  আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। 

আবদুলাহি বলেছেন, যা হয়েছে, তা অত্যন্ত জঘন্য কাজ। বিস্ফোরণের অভিঘাতে ঐ এলাকা পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে।

এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, স্থানীয় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর দিকেই। গত ১৫ বছর ধরে সোমালিয়ার নানা অংশে নাশকতা চালিয়ে আসছে আল কায়দার এই শাখা সংগঠন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!