ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পূর্ব ঘোষণা ছাড়াই কানাডা সফরে গেলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৩
পূর্ব ঘোষণা ছাড়াই কানাডা সফরে গেলেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা ছাড়াই কানাডা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে দেখা যায়, রাজধানী অটোয়ার একটি বিমানবন্দরের রানওয়েতে জাস্টিন টুডোর সঙ্গে হাঁটছেন জেলেনস্কি।

২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর এটি জেলেনস্কির প্রথম কানাডা সফর। সেখানে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।

Advertisement

ইউএস কংগ্রেস ইউক্রেনের জন্য ১১ হাজার কোটির বেশি ডলার সহায়তার অনুমোদন দিয়েছে। কিন্তু জরিপ অনুযায়ী, আমেরিকানদের এই অনুদানের মাত্রা কমে আসছে।

অনেক রিপাবলিকান জানায়, এই অর্থ অভ্যন্তরীণ বিষয়গুলোতে আরো ভালোভাবে ব্যয় করা যেত। তবে জেলেনস্কির সফরের সময়, বাইডেন কিয়েভের জন্য যে তহবিল অনুমোদন করেছিল তার মূল্য ৩২ কোটি ৫০ লাখ ডলার। এতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

সপ্তাহের শুরুতে, নিউইয়র্কে জাতিসংঘে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!