এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী চাহাল। চুল পরিষ্কারের জন্য মাথা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় তাকে। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই তার একদিনের মতো সময় লেগে যায়।
চাহাল শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। তার পরিবার এবং অনেক বন্ধু শিখ; তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।
.png)
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে চাহালকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন তিনি।