গ্রামবাসীরা কোনো রকম আধুনিক সরঞ্জাম না পেয়ে হাত ও নিজস্ব কিছু উপকরণ দিয়ে প্রিয় ও পরিচিত জনদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
উদ্ধারকাজে গতি আনতে আরো লোকবল ও উদ্ধার উপকরণ দরকার মরক্কোর। এছাড়া মৃতদের কবর দেওয়ার জন্য প্রয়োজনী জিনিসপত্রও পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।
.png)
গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, ভূমিকম্প তাদের সব শেষ করে দিয়ে গেছে। অনেকেই না খেয়ে আছেন। শিশুরা পানির জন্য হাহাকার করছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির পুরনো শহর মারক্কাশে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এই বিপর্যয় নেমে আসে।