ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মরক্কোর জন্য আকাশপথ খুলছে আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২৩
মরক্কোর জন্য আকাশপথ খুলছে আলজেরিয়া
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো অন্তত দুই হাজার মানুষ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে বের করে আনছে একের পর এক মরদেহ। এই পরিস্থিতিতে মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য আবারও আকাশপথ খুলছে পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া।

প্রেসিডেন্টকে উদ্ধৃতি করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও মানবিক ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট দফতর জানিয়েছে, মরক্কোয় আঘাত হানা সহিংস ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা করা হবে।

Advertisement

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়। মুহূর্তে বহু ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত। ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত হানে। এরপর থেকেই চলছে উদ্ধার তৎপরতা।

২০২১ সালে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। পশ্চিম সাহারা নিয়ে দুই দেশের সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজ করছে। সামরিক ও বেসামরিক মানুষের চলাচলে আকাশপথও একই বছর বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!