মেডিকেল জার্নাল ফ্রন্টিয়ার্স ইন পেডিয়াট্রিক্স অনুসারে, থাইল্যান্ডে বসবাসকারী শিশুটি জ্বর এবং কাশি দেখা দিলে স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়ে। এরপর তাকে তিন দিন যাবৎ ফ্যাভিপিরাভির ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। ওষুধ শুরু করার মাত্র ১৮ ঘণ্টা পর শিশুটির মা তার শিশুর চোখের রঙে পরিবর্তন লক্ষ্য করেন।
শিশুটির চোখের মণির রঙ গাঢ় বাদামী থেকে পরিবর্তন হয়ে উজ্জ্বল নীলে রূপান্তরিত হয়। চোখের রঙের এই পরিবর্তন পর্যবেক্ষণ করার পর চিকিৎসা বন্ধ করার নির্দেশ দেন চিকিৎসক। পরে ফ্যাভিপিরাভির ওই ওষুধ বন্ধ করার পাঁচ দিন পর শিশুর চোখের মণি আসল বাদামী রঙে ফিরে আসে।
.png)
তবে এই চিকিৎসার ফলে শিশুটির শরীরের অন্যান্য অঞ্চল যেমন- ত্বক, নখ, মুখে বা শ্লেষ্মাতে কোন নীলাভ বিবর্ণতা ধরা পড়েনি। তাকে ফ্যাভিপিরাভির থেরাপি প্রদান করায় কর্নিয়ার বিবর্ণতার কারণে চোখের মণির রঙ পরিবর্তন হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।