ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে চরম অর্থনৈতিক সংকট, ৭ সংবাদমাধ্যম বন্ধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২২:৩৬, ৩ সেপ্টেম্বর ২০২৩
আফগানিস্তানে চরম অর্থনৈতিক সংকট, ৭ সংবাদমাধ্যম বন্ধ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিয়ায় অর্থনৈতিক সংকটের জেরে সাতটি সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে চারটি রেডিও স্টেশন, দুটি প্রিন্ট মিডিয়া এবং একটি অনলাইন।

রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টোলো নিউজ

বন্ধ হয়ে যাওয়া একটি রেডিও স্টেশনের প্রধান সাইয়েদ ওমর আদিল বলেন, পাকতিয়া প্রদেশের সংবাদমাধ্যমগুলো অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। তাদের অর্থায়নের জন্য কোনও নির্দিষ্ট উৎস নেই।

Advertisement

আরেক রেডিও প্রধান সাইফ সায়াদ বলেন, সংবাদমাধ্যম একটি দেশের চোখ। সরকার যদি এর দিকে মনযোগ দেয়, তাহলে তারা উপকৃত হতে পারে। তবে কিছু সংবাদমাধ্যমের কর্মকর্তা-কর্মচারীরা আশঙ্কা করছেন, বর্তমানে যেসব সংবামাধ্যম সক্রিয় রয়েছে, সমর্থন না পেলে সেগুলোও কার্যক্রম বন্ধ করে দেবে।

দুই রেডিও স্টেশনের কর্মচারী এহসানুল্লাহ তায়েব ও ওয়াহিদুল্লাহ জানিয়েছেন, সংবাদমাধ্যম অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের প্রদেশে তাদের দরজা বন্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমরা তালিবান সরকারকে অনুরোধ করছি সংবাদমাধ্যমের জন্য কিছু করার।

এদিকে প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, ইসলামী আমিরাতের নীতির অধীনে পরিচালিত সংবাদমাধ্যমগুলোকে তারা সমর্থন জানাবে। বর্তমানে সেখানে আরটিএ ছাড়াও ছয়টি বেসরকারি রেডিও স্টেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তাদের মধ্যে দুটি রেডিও স্টেশন সম্প্রতি কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!