ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতীয় দুই হীরা কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৬, ৩১ আগস্ট ২০২৩
ভারতীয় দুই হীরা কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ কোম্পানি আলরোসা’র সঙ্গে সংযোগ থাকার অভিযোগে ভারতীয় দু'টি হীরা কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) নিষেধাজ্ঞার বিষয়গুলো দেখাশোনা করে। এটি চলতি বছরের শুরু দিকে এই অর্থ জব্দ করে বলে দুটি সূত্র জানিয়েছে। দুটি সূত্রই ভারতীয় সরকারের কর্মকর্তা। কিন্তু তারা নিজেদের এবং ভারতীয় কোম্পানিগুলোর পরিচয় দিতে অস্বীকৃতি জানান স্পর্শকাতরতার কারণে। 

গেল বছর ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু করায় রুশ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়ার পর এই প্রথম ভারতীয় কোনো ব্যবসার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার খবর পাওয়া গেল। 

Advertisement

ভারতীয় ওই কোম্পানিগুলোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো যখন হীরা কিনতে অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল, তখন মার্কিন ওই দপ্তর সেই অর্থ জব্দ করে।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, ভারত সরকার মার্কিন ওই দপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে জানে এবং এ নিয়ে সংলাপের উদ্যোগ নিয়েছে। কিন্তু সমস্যাটি হলো আলরোসার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের সন্দেহ।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!