ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শ্যালককে খুনের পর টুকরো করে রান্নাঘরে লুকিয়ে রাখলেন দুলাভাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ৩১ আগস্ট ২০২৩
শ্যালককে খুনের পর টুকরো করে রান্নাঘরে লুকিয়ে রাখলেন দুলাভাই
ছবি: সংগৃহীত

সতর্ক করা সত্ত্বেও স্ত্রীকে বার বার হেনস্থা করছিলেন শ্যালক। শেষমেশ তাকে খুন করেন দুলাভাই। শুধু খুন করাই নয়, তার দেহ টুকরো করে নিজের রান্নাঘরে লুকিয়েও রাখেন তিনি।

বুধবার (৩০ আগস্ট) ভারতের রাজধানী মুম্বাইয়ের চেম্বুর থেকে সেই দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুলাভাইর নাম শফিক আহমেদ শেখ। তার বিরুদ্ধে শ্যালক পুত্রনকে খুনের অভিযোগ উঠেছে।

Advertisement

মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার হেমরাজ রাজপুত জানিয়েছেন, শফিকের স্ত্রীকে বার বার হেনস্থা করত পুত্রন। বার বার তাকে সতর্ক করেছিলেন শফিক। অভিযোগ, তার পরেও স্ত্রীকে হেনস্থা করতে পুত্রন। সোমবার তাকে কাছে পেয়ে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করেন শফিক। এর পর প্রমাণ লুকাতে তার দেহ টুকরো করেন এবং সেই দেহাংশ রান্নাঘরে লুকিয়ে রাখেন।

পুলিশ জানিয়েছে, নিজের সন্তান না হলেও পুত্রনকে ছোটবেলা থেকেই মানুষ করেছেন শফিকের শ্বশুর। দু’দিন ধরে পুত্রন বাড়িতে না ফেরায় শফিকের শ্বশুর খোঁজাখুঁজি শুরু করেন। পুত্রন তাদের বাড়িতে এসেছে কি না তা জানতে চান শফিকের কাছে। কিন্তু শফিক সরাসরি জানিয়ে দেন, পুত্রনকে তিনি দেখেননি। তবে তার আচরণে সন্দেহ হয় শফিকের শ্বশুরের। এর পরই তিনি পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেন। শফিকের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে পুত্রনের খোঁজে শফিকের বাড়িতে তল্লাশি চালায়। তখন রান্নাঘর থেকে পুত্রনের টুকরো করা দেহ উদ্ধার হয়। এর পরই শফিককে গ্রেফতার করে পুলিশ।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!