বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরের দিকে দেশটির রাজধানী ম্যানিলায় বাসস্থান ও গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। ভবনটির কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
.png)
দেশটির অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন।
ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।